জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে নয়টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদীচীর সভাপতি গৌরব ভৌমিক। জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীব এবং সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমন্বিত প্যানেল ঘোষণা করা হয়। ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।
গৌরব ভৌমিক সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জিএস প্রার্থী ইভান তাহসীব গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং এজিএস প্রার্থী মারুফ আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক হিসেবে আছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খিজির আল সিফাত। শিক্ষা ও গবেষণা সম্পাদক নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান ভুঁইয়া (জয়)। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নু মং প্রূ মারমা। আইন ও মানবাধিকার সম্পাদক আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিকা লেবিন মৌমি।
আন্তর্জাতিক সম্পাদক মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোয়ান অফ আর্ক সুকন্যা। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান সাদ। ক্রীড়া সম্পাদক নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুগ্ধ আনন। পরিবহন সম্পাদক ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন। সমাজসেবা সম্পাদক সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমরিন জাহান অপি। পাঠাগার ও সেমিনার সম্পাদক ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়্যিদা মুবাশ্বিরা।
সদস্য হিসেবে আছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আবেদীন রিতিকা; আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজওয়ার ইসলাম; নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগ্নিকা চক্রবর্তী; ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রৌদ মুক্তাদির; সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব; আইএমএল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিতিকা (রিদি জাফরাত); এবং দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পল্লব কুমার।
‘মাওলানা ভাসানী ব্রিগেড’ নামের সমন্বিত প্যানেলটিতে যে নয়টি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন যুক্ত হয়েছে, সেগুলো হলো—সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক সাহিত্য পত্রিকা, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন।
