জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্রঅধিকারের যৌথ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ। তাদের এই সমন্বিত প্যানেলের নাম রাখা হয়েছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’

সোমবার (১৭ নভেম্বর) ভাষাশহীদ রফিক ভবনের সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জানানো হয়, একজন নির্বাহী সদস্যের নাম পরে জানানো হবে।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে রয়েছেন শাখা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা। সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রহমান তানজিল।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে রয়েছেন অনিক কুমার দাস। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্ঘ্য শ্রেষ্ঠ দাস।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে লড়বেন রিয়াসাল রাকিব মনোনীত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নেবেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম এবং মো. আরিফুল ইসলাম আরিফ।