ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের জন্য সনি-র‍্যাংগসে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড়

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। এই চুক্তির ফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা সারা দেশে অবস্থিত সনি-র‍্যাংগস শোরুম থেকে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়ের সুবিধা পাবেন।

চুক্তি অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহকেরা টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার (এসি) এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কেনার সময় সনি-র‍্যাংগসের চলমান অফারের ওপর অতিরিক্ত সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

এ সুবিধা পেতে ১ জুলাই থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সে ভ্রমণকারী যাত্রীদের বোর্ডিং পাসের সঙ্গে একটি ডিসকাউন্ট কুপন দেওয়া হবে। ওই কুপন ব্যবহার করে আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের যেকোনো সনি-র‍্যাংগস শোরুম থেকে নির্ধারিত পণ্য কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় গ্রহণ করা যাবে।

সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস এম. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। র‍্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জানে আলম এবং জেনারেল ম্যানেজার ও হেড অব রিটেইল সেলস কে. এম. মোসাদ্দেক উল্লাহ (মুন্না)। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রাহকদের জন্য ভবিষ্যতেও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আরও আকর্ষণীয় অফার, মূল্যছাড় ও বিশেষ সুবিধা চালু করা হবে।