রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ২০ প্রতিষ্ঠান

ঢাকা: গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং মূল্য সংযোজনে অবদানের স্বীকৃতি হিসেবে ২০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনারস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করেছে রবি আজিয়াটা পিএলসি।

গত ৩০ জুন রাজধানীতে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

এবারের সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাঠাও, ওয়ালটন, স্বপ্ন, ঢাকা ব্যাংক, আইসিডিডিআর,বি, শেয়ারট্রিপ, বাবুল্যান্ড, রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, সিক্রেট রেসিপি, সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট, টেস্টি ট্রিট, মিঠাই, স্যাভয়, ব্যান্ডবক্স, যান্ত্রিক, পিজ্জাইন, চলো ঘুরি, মেন্টরস, স্টারটেক, বিডি ট্যাক্স টেকনোলজি এবং গোল্ড’স জিম।

অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, অংশীদার প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় রবি এলিট দেশের অন্যতম বৃহৎ লাইফস্টাইল ইকোসিস্টেম হিসেবে গড়ে উঠেছে। গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ব্যাংকিং, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রবি এলিট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করছে।

রবি জানায়, রবি এলিট হলো প্রতিষ্ঠানটির প্রিমিয়াম লয়্যালটি কর্মসূচি। বর্তমানে এ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশজুড়ে ১ হাজার ৫০০-এর বেশি অংশীদার ব্র্যান্ডের ৫ হাজারেরও বেশি আউটলেটে ১ কোটির বেশি গ্রাহক বিভিন্ন বিশেষ সুবিধা ও অফার উপভোগ করছেন।