নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত দাম বেড়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার অলংকার কিনতে এখন ভ্যাটসহ ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা লাগবে। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। অর্থাৎ ভরিতে বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকায়। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার পাশাপাশি ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও সমন্বয় করা হয়েছে।
তবে সোনার দাম বাড়লেও রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারিত রয়েছে।
নতুন দর কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম আবারও আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
