সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪০ নেতার সদস্যপদ পুনর্বহাল করল বিএনপি

দলের সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় বহিষ্কৃত ৪০ জন ওয়ার্ড পর্যায়ের নেতাকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।

রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা আবেদন করার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং বিএনপিতে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়।

পুনর্বহাল হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—
সিলেটের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সৈয়দ তৌফিকুল হাদী ও মুফতি কমর উদ্দীন কামু, ৩ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মিঠু, ৫ নম্বর ওয়ার্ডের কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন ও শাহেদ সিরাজ, ৬ নম্বর ওয়ার্ডের ফরহাদ চৌধুরী শামীম, ১০ নম্বর ওয়ার্ডের সাঈদুর রহমান জুবের, ১১ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম মতছির, ১৪ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল ও সালমান চৌধুরী শাম্মী।

এছাড়া ২২ নম্বর ওয়ার্ডের বদরুল আজাদ রানা, ২৩ নম্বর ওয়ার্ডের মামুনুর রহমান মামুন, ২৪ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির সুহিন, ২৫ নম্বর ওয়ার্ডের রুকশানা বেগম শাহনাজ, ২৬ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ রনি, ২৮ নম্বর ওয়ার্ডের আলী আব্বাস, ২৯ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা কামাল ও সাহেদ খান স্বপন, ৩০ নম্বর ওয়ার্ডের জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া ও সানর মিয়া, ৩১ নম্বর ওয়ার্ডের আব্দুল মুকিত, ৩২ নম্বর ওয়ার্ডের হেদায়েত হোসেন তানভীর ও দুলাল আহমদ, ৩৩ নম্বর ওয়ার্ডের গউছ উদ্দিন পাখী ও দেলওয়ার হোসেন নাদিম, ৩৭ নম্বর ওয়ার্ডের দিলওয়ার হোসেন জয়, ৩৮ নম্বর ওয়ার্ডের উসমান হারুন পনির, ৩৯ নম্বর ওয়ার্ডের আলতাফ হোসেন সুমন, ৪০ নম্বর ওয়ার্ডের আব্দুল হাছিব, ৪২ নম্বর ওয়ার্ডের সুমন আহমদ সিকদার, ২২, ২৩, ২৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সালেহা কবির শেলী, ১০, ১১, ১২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের রুহেনা বেগম মুক্তা ও জহুরা জেসমিন, ১৬, ১৭, ১৮ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কামরুন নাহার পিন্নি এবং ২ নম্বর ওয়ার্ডের নেহার রঞ্জন পুরকায়স্থ।

এছাড়া বিএনপির আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতানা রাজিয়া, যিনি আগে দল থেকে অব্যাহতি নিয়েছিলেন, তাকেও পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।