সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন তাপমাত্রা আগের দিনের মতো প্রায় একই মাত্রায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশাচ্ছন্নতার কারণে শীতল অনুভূতি বজায় থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
সকাল ৬টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
গত রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৯০ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সূর্যাস্তের সময় নির্ধারিত রয়েছে সন্ধ্যা ৫টা ২১ মিনিটে।
