চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ককটেল তৈরির সময় বিস্স্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় কালাম নামের এক ব্যক্তির বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ইটের দেয়াল ধসে পড়ে এবং টিনের চাল উড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, “আমরা নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। স্থানীয়রা কেউ তাদের নাম-ঠিকানা সম্পর্কে কিছু জানাতে পারেনি।”