মিয়ানমারে হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল মিয়ানমারে, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অফিস থেকে ৪৬২ কিলোমিটার দূরে।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ১ রেকর্ড করেছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে।
