নাইক্ষ্যংছড়িতে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ আটক-২,অভিযান চলমান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে গোয়েন্দার গোপন তত্বের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও ৪২ রাউন্ড গুলিসহ ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। একজনের নাম ফারুক আহমদ, অপরজনের নাম নূরুল আলম।
সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির সদরে বিছামারা কেজী স্কুল সংলগ্নে এক অভিযান এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপরজন পালিয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, এলাকায় আরও অস্ত্র মজুদের সম্ভাবনা রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি ও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা।