আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘পরীক্ষার রুটিন প্রকাশ না করে হলে গিয়ে বিষয় জানানো হবে’—এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব হিসেবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার রুটিন বা পরীক্ষা সংক্রান্ত কোনো নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রচারিত এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টির জন্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এসএসসি পরীক্ষা ঘিরে বিভিন্ন ধরনের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে—পরীক্ষা সংক্রান্ত সব তথ্য যথাযথ প্রক্রিয়ায় এবং নির্ধারিত সময়েই প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় অভিভাবক ও শিক্ষার্থীদেরকে অনুরোধ জানিয়েছে, কোনো ধরনের অপতথ্য বা যাচাইবিহীন সংবাদে বিভ্রান্ত না হয়ে কেবল সরকারি ঘোষণার ওপর নির্ভর করতে।
