হজ-২০২৭ নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর : ধর্ম মন্ত্রণালয়

শনিবার (১৩ জুন ২০২৬): সৌদি সরকারের ঘোষিত হজ-২০২৭ রোডম্যাপ অনুসারে হজযাত্রী নিবন্ধনের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে, যাতে পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

এ বিষয়ে সরকারি-বেসরকারি সকল টেলিভিশন চ্যানেল ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রল আকারে তথ্যটি প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ ব্যবস্থাপনার প্রতিটি ধাপ সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে এবং নিবন্ধন প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা বাধ্যতামূলক।