রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (১৩ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, সোমবার মিরপুর মডেল থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. জীবন (২৫), মো. বায়েজীদ (২৫), মো. রায়হান (২৪), শামীম সরকার (২৫), সাব্বির আহমেদ দ্বীপ (২১), মো. পারভেজ (২৬), মো. সবুজ (৩০), মো. শাহীন পারভেজ (৩৩), সূর্য শংমা (১৯), রুদ্র বিশ্বাস (১৯), এলেক্স হালদার (১৯), মো. রাব্বি হোসেন (২৪), মো. পারভেজ আহমেদ (৩১), মো. আসিফ আনসারী (২৮), মো. পাভেল হোসেন রোমান (২৫), মো. সৈকত (২৯), মো. রনি (২৮), মো. ইয়াকুব আলী (৩০), মো. সবুজ মিয়া (২৮), মো. বকুল মিয়া (৪০), মো. ইমন (২৫), মো. সজিব (২২), মো. হাসান (২৪), মো. নাইম (২২), মো. শাকিল (২৩), মো. জনি মিয়া (৩৪), মো. রাব্বিজুল মিনার (২২), স্বাধীন জোয়াদ্দার (২২), মো. আ. রহমান (২৯) এবং মো. ইমন (২২)।
মিরপুর মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
