খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক ও সমবেদনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মঙ্গলবার আওয়ামী লীগের একটি ভেরিফায়েড ফেইসবুক পেজের মাধ্যমে এই শোকবার্তা প্রচার করা হয়।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যু দেশের বর্তমান রাজনীতিতে ও বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি। তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও শেখ হাসিনা খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আল্লাহ তায়ালা পরিবারের সদস্য ও বিএনপি পরিবারের সকলকে এই দুঃসময় কাটিয়ে উঠতে সহায়তা করবেন।