বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির পক্ষ থেকে এই জানাজায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার সকালে দলটির এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদেরের নির্দেশে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানাজায় অংশ নিতে দলটির নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানান। জানাজার আগে সকাল সাড়ে এগারোটায় ঢাকায় অবস্থানরত দলটির নেতাকর্মীদের সংসদ ভবন সংলগ্ন পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেওয়ার জন্যও অনুরোধ করা হয়।
বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের শোক প্রকাশ করেছেন।
