বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব পদে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেলা দেড়টার কিছু আগে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এছাড়া তারেক রহমানের প্রেস সচিব হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)।
