জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পাঁচটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে তিনটি আসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলীর তত্ত্বাবধানে শনিবার দিনব্যাপী এই যাচাই-বাছাই শেষে তিন আসনের মোট ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ এবং ১২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে:
· মনোনয়ন বৈধ: কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রউফ তালুকদার।
· মনোনয়ন অবৈধ: জাতীয় পার্টির (এক পক্ষ) এ. কে. এম. ফজলুল হক, স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেনীন এবং জাতীয় পার্টির (অন্য পক্ষ) মোস্তাফা আল মাহমুদ।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে:
· মনোনয়ন বৈধ: বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের মো: রুবেল মিয়া ও গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।
· মনোনয়ন অবৈধ: জাতীয় পার্টির মো: আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম খান, বিএনপির শওকত হাসান মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মো: সাদিকুর রহমান।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে:
· মনোনয়ন বৈধ: বিএনপির মো: মোস্তফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী ও গণঅধিকার পরিষদের লিটন মিয়া।
· মনোনয়ন অবৈধ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মজিবুর রহমান আজাদী এবং স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এস. এম. শাহীনুর রহমান।
আগামীকাল জামালপুর-৪ ও জামালপুর-৫ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে নির্ধারিত রয়েছে।
