উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিহত ১

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা বানু নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৪০টি ঝুপড়ী ঘর পুড়ে ছাই গেছে। বর্তমানে কয়েক হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৫ ও ই-১৪ ব্লকে অগুিকান্ডের ঘটনা ঘটে।
ক্যাম্প সুত্রে জানা যায়, গভীররাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটির সময় সৃষ্ট হুড়োহুড়ি ও ধস্তাধস্তিতে গুরুতর আহত হন সোনা বাণু। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেক মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ই/১৪ ব্লকে অবস্থিত একটি এনজিও ফোরামের কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার ডলার ত্রিপুরা বলেন,  অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০টি ঝুপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।