নির্বাচনে উদার গণতন্ত্রের জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

https://youtu.be/Cf2IAJNGnuo?si=iATDnDiiWre5a_OV

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উদার গণতন্ত্রের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের ইতিহাসে পরিবর্তনের শুভসূচনা হয়েছে এবং বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করছে। একইসঙ্গে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আয়োজিত আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৬ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এছাড়া ২০২৪ সালে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে যে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে তাদের রায় দিয়েছেন।

এই নির্বাচনে উদার গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে নেতার হাত শক্তিশালী করার আহ্বান জানান।