নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তিনি নিজের ইচ্ছায় মন্ত্রীর পদ গ্রহণ করেননি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের (নির্বাচনী কারচুপি) অভিযোগ যারা করছে, তারা আবার ভোট গণনা করুক।”
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি। এরপর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা শপথ নেন। টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
উল্লেখ্য, খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় তাঁর পদত্যাগ দাবি করেছিল বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি আগে পদত্যাগ চাইলেও এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।”
