- মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ কর্মসূচি
রাজধানীতে মশার উপদ্রব বৃদ্ধি এবং বর্ষা মৌসুম ঘনিয়ে আসার প্রেক্ষাপটে ডেঙ্গু প্রতিরোধে আগাম উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।এ লক্ষ্যে আগামী আজ শনিবার থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ নামে একটি সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে এই কর্মসূচি পরিচালিত হবে। এতে কীটতত্ত্ববিদ ও মশা নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি অংশ নেবেন। কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা, পরিত্যক্ত পাত্র অপসারণ, লিফলেট বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হবে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা রয়েছে। সে অনুযায়ী নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জরিপে নগরীর ২৫টি ওয়ার্ডকে এডিস মশার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্চ থেকে মে পর্যন্ত প্রতি শনিবার এসব এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধারাবাহিক অভিযান চালানো হবে।
