ঈদুল ফিতরকে সামনে রেখে ঐক্য ও সহমর্মিতার আহ্বান : প্রধানমন্ত্রী 

পবিত্র মাহে রমজানের সমাপ্তি ঘিরে মুসলিম বিশ্বে নেমে এসেছে আনন্দের বার্তা। সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির এক মাস পার করে এসেছে পবিত্র ঈদুল ফিতর, যা মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সাম্যের চেতনা জাগ্রত করে।

ঈদ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী  তারেক রহমান জানিয়েছেন , রমজানের শিক্ষা শুধু একটি মাসেই সীমাবদ্ধ না রেখে তা জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে সুখ ভাগাভাগি করার একটি অনন্য উপলক্ষ। প্রতিটি পরিবারে যেন ঈদের আনন্দ পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।