রাত সাড়ে ১১টায় হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আসন্ন হজ মৌসুম উপলক্ষে ‘হজ ফ্লাইট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই কার্যক্রমের সূচনা করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়াকে এ সংক্রান্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে দেশজুড়ে হজযাত্রী ও সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত হতে পারেন।