সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রোডশো

বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তোলা এবং বৈশ্বিক প্রযুক্তি খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘সিলিকন রিভার ও ব্রেইনগেইন ইউএসএ সেমিকন্ডাক্টর রোডশো ২০২৬’। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রযুক্তি সক্ষমতা, দক্ষ মানবসম্পদ এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির যাত্রা শুরু হয় অস্টিন থেকে। সংগঠনটির তথ্য অনুযায়ী, ৫ জুন সভাপতি এম. এ. জব্বার-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

বৈঠকে , এবং –এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, দক্ষ জনবল তৈরি, উদ্ভাবনভিত্তিক প্রযুক্তি পরিবেশ গড়ে তোলা এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আলোচনায় অংশ নিয়ে মুহাম্মদ মুস্তাফা হোসেন বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের অগ্রগতি ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, ডিজিটাল টুইন, অ্যাডভান্সড প্যাকেজিং এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় দেশের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানও নিজেদের সক্ষমতা ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে। এর মধ্যে ছিল , , Neural Semiconductor এবং Siliconova।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রশংসা করেছেন। পাশাপাশি কারিগরি সহযোগিতা, পারস্পরিক সফর বিনিময় এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন।

রোডশোর অংশ হিসেবে ৬ জুন অস্টিনে অনুষ্ঠিত ‘ব্রেইনগেইন’ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৭৫ জন বাংলাদেশি বংশোদ্ভূত সেমিকন্ডাক্টর পেশাজীবী অংশ নেন। সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ প্রযুক্তি পরিকল্পনা, গবেষণা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক অংশীদারত্বের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। অনেকেই এটিকে বাংলাদেশের জন্য বাস্তবসম্মত ও সুপরিকল্পিত প্রযুক্তি রোডম্যাপ তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকদের ভাষ্য, বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের অভিজ্ঞতা, জ্ঞান ও পেশাগত নেটওয়ার্ক দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি করবে ‘ব্রেইনগেইন’ উদ্যোগ। এ উদ্যোগ দেশের প্রযুক্তি খাত ও বৈশ্বিক দক্ষ জনশক্তির মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিএসআইএ জানিয়েছে, ‘সিলিকন রিভার ও ব্রেইনগেইন ইউএসএ সেমিকন্ডাক্টর রোডশো ২০২৬’-এর পরবর্তী পর্ব যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে আয়োজন করা হবে।