বিশ্বকাপ ফুটবল-২০২৬ স্মারক ডাকটিকিট ও স্যুভেনির শিট উন্মোচন

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়, যা এই আয়োজনকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে।

এটি বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে সরকারের বিশেষ স্মারক কার্যক্রমের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।