ঢাকা, ২৭ জুন: মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরে পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান মাজার কমপ্লেক্সে গিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র সূরা ফাতিহা পাঠ করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মালয়েশিয়া ও চীনে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শেষে দেশে ফিরে পারিবারিক এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন তাঁর প্রয়াত পিতা ও মাতার স্মৃতির প্রতি।
