না:ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পোষ্য প্রাণী সম্পর্কে ধারণা তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে হেলথ ক্যাম্প ও পোষ্য প্রাণী প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে এমন কর্মসূচি সত্যিই প্রশংসনীয়। প্রত্যেকেরই স্বাস্থ্য বিষয়ে সচেতনতা প্রয়োজন। একইসঙ্গে পোষ্য প্রাণী পালন সম্পর্কেও ধারণা থাকা জরুরি।

হেলথ্ ক্যাম্প এর দ্বায়িত্ব পালন করেন ফতুল্লা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফসানা আক্তার।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর (টেক/ওয়েল্ডিং) মোঃ বোরহান উদ্দিন, ইন্সট্রাক্টর (নন-টেক) জেবুন নাহার, ইন্সট্রাক্টর (টেক/আরএসি) নাজনীন শাহানা, ইন্সট্রাক্টর (টেক/ওয়েল্ডিং) জিশান মমতাজ, ইন্সট্রাক্টর (নন-টেক/গণিত) জোবায়েদ খান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/আরএসি) সুবীর পাল, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক/অটোমোবাইল) সাজেদুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার পাশাপাশি পোষ্য প্রাণী পালন ও পরিচর্যা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।