ধানমন্ডি ৩২-এ আবারও বুলডোজার, রায় ঘোষণার দিনে নিরাপত্তা জোরদার

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরে আবারও আনা হয়েছে দুইটি বুলডোজার।

রবিবার বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজারগুলো সেখানে নিয়ে যাওয়া হয়। ট্রাকের ওপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাদের একজন জানান, ‘রেড জুলাই’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বুলডোজার দুইটি আনা হয়েছে।

৩২ নম্বর সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে।

এর আগে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঘটনার ছয় মাস পূর্তির দিন, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে একই বাড়িটি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।