বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে পত্রিকা দুটির অফিসে হামলা শুরু হয়। এ সময় কয়েকশ মানুষ একত্রিত হয়ে হামলা চালায় বলে জানান তেজগাঁও থানার ওসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা নিয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলাকারীদের নিবৃত করার চেষ্টা করছে পুলিশ।
এদিকে, ঘটনার সময় ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলেও জানা গেছে।
