মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আর নেই

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ডেপুটি চিফ অব স্টাফ এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন। আজ সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করা হয়। এ কে খন্দকার নামে তিনি সর্বাধিক পরিচিত হলেও তার পূর্ণ নাম আবদুল করিম খন্দকার।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এ কে খন্দকার সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা রাখেন এ কে খন্দকার। তার অবদান দেশের সামরিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে