রাঙ্গুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় অস্ত্রের ছবি ভাইরাল যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বুধবার সকালে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে সেনা ও পুলিশ সদস্যরা শওকত আলী নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

অস্ত্র হাতে শওকত আলীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তার Activities নজরদারিতে ছিল। সংশ্লিষ্ট বাহিনী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অবৈধ অস্ত্রসহ ছবির সূত্র ধরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর এখনও অস্ত্রটি উদ্ধার করা যায়নি। শওকত আলীকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি জানান, শওকত আলীকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে।