ঢাকা-১৫তে জামায়াত আমিরের জয়, বিএনপিকে পেছনে ফেললেন ২২ হাজার ভোটে

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। সেই হিসেবে প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেন জামায়াত আমির।

কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং হিজড়া ভোটার চারজন।

এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই ছিল জামায়াত ও বিএনপির মধ্যে। ভোট পড়েছে মোট ভোটারের ৪৪ শতাংশ।