পিরোজপুরে দুই বিএনপি, এক জামায়াত—সাঈদীর দুই ছেলের মধ্যে একজন জয়ী

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে জয় পেয়েছে বিএনপি, একটি পেয়েছে জামায়াতে ইসলামী। প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হয়েছেন শুধু ছোট ছেলে।

বৃহস্পতিবার মধ্যরাতে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফলের তথ্য জানানো হয়।

পিরোজপুর-১:
প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।

পিরোজপুর-২:
বিএনপির আহম্মদ সোহেল মনজুর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামীম সাঈদী—প্রয়াত সাঈদীর বড় ছেলে—পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

পিরোজপুর-৩:
বিএনপির মো. রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. শামীম হামিদী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।