চট্টগ্রাম নগরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বের করা ঝটিকা মিছিল থেকে যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর রাইফেল ক্লাব মোড় এলাকায় এ মিছিল বের করা হয়। আটককৃতরা হলেন- তুষার, আবদুল্লাহ আল নোমান, রাকিব, মুন্না, হামিদ মিয়াজি, রিয়াদ হোসেন, শরিফ হোসেন ও ইব্রাহীম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে তাদের আটক করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তারা সেখানে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।
