প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। এসময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এই সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।