ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হবে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস এমপি।,ড্যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান।
বিশেষ অতিথিবৃন্দ:
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন
সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,ড. এম এ মুহিত এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধান উপদেষ্টা, ড্যাব এবং নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন,অধ্যাপক ডা. হারুন আল রশীদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব),ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ড্যাব কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও ড্যাব-এর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ইফতারের আগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করবেন।
