প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ১৯ মার্চ রাত ১১টায় ছেড়ে যাওয়া কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনটি সরেজমিনে পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। প্রতিমন্ত্রী কমলাপুর থেকে ট্রেনে আরোহন করে চট্টগ্রাম পর্যন্ত যাত্রীসেবার মান এবং রেলযাত্রার সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা জানেন এবং রেল পরিষেবার মান উন্নয়নে সরকারের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত তথ্য শেয়ার করেন। এসময় প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছাও যাত্রীদের কাছে পৌঁছে দেন।
পরিদর্শনকালে যাত্রীরা বর্তমান সরকারের গ্রহণ করা জনকল্যাণমুখী পদক্ষেপের প্রশংসা করেন। তারা জানান, রেলসেবার উন্নয়নের ফলে যাত্রীদের যাত্রা আরও সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।
পরিদর্শনে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা প্রতিমন্ত্রীর সঙ্গে যাত্রীসেবার মান উন্নয়নের বিষয়ে পরিকল্পনা ও প্রয়াসের বিষয়ে সমন্বয় করেন।
