মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
