৭ ব্যাংকে অফিসার পরিক্ষা প্রিলিতে উত্তীর্ণ ৮ হাজার ৬৫০

  • ২৪ জুলাই লিখিত পরীক্ষা

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৭টি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৮ হাজার ৬৫০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

রোববার বাংলাদেশ ব্যাংক ফলাফল প্রকাশ করে। একই সঙ্গে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস এবং পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের নিয়োগবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।