পশ্চিম জাভায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূমিধসে অন্তত সাতজন নিহত ও ৮২ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।

শনিবার তুমুল বৃষ্টিপাতের মধ্যে ওই অঞ্চলে এ ভূমিধসের ঘটনা ঘটে। পশ্চিম বান্দুং এলাকার একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, “নিখোঁজের সংখ্যা অনেক। আজ আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান আরও জোরদারের চেষ্টা করবো।”

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ এরইমধ্যে শুক্রবার থেকে আগামী এক সপ্তাহের জন্য পশ্চিম জাভা প্রদেশে ভারি বৃষ্টিসহ চরম আবহাওয়াজনিত দুর্যোগের সতর্কতা জারি করেছিল বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছিল।