জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা, এ টি এম আজহারুল ইসলাম ফিরলেন শীর্ষ পদে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য তাদের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃত্ব চূড়ান্ত করেছে। শুক্রবার দলের কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়াল বৈঠকে এ পদায়ন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান।

দীর্ঘ ১৩ বছর কারাগারে থাকার পর সম্প্রতি মুক্তি পাওয়া এ টি এম আজহারুল ইসলামকে দলের ১ নম্বর নায়েবে আমির (সহকারী সভাপতি) করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত এই নেতা ২০১২ সালে গ্রেপ্তারের আগে দলের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্বে ছিলেন। গত ডিসেম্বরে কারামুক্তির পর তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং এখন দলের শীর্ষস্থানীয় পদে ফিরে এলেন।

এছাড়া দলের সেক্রেটারি জেনারেল পদে মিয়া গোলাম পরওয়ার পুনরায় নির্বাচিত হয়েছেন।

নতুন নেতৃত্বে যারা আছেন:

নায়েবে আমির (সহকারী সভাপতি):
১. এ টি এম আজহারুল ইসলাম (এমপি)
২. মুজিবুর রহমান (এমপি)
৩. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের (এমপি)
৪. আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)

সহকারী সেক্রেটারি জেনারেল:
১. এ টি এম মা’ছুম
২. রফিকুল ইসলাম খান
৩. হামিদুর রহমান আযাদ
৪. আবদুল হালিম
৫. মুয়াযযম হোসাইন হেলাল
৬. মুহাম্মাদ শাহজাহান
৭. এহসানুল মাহবুব জুবায়ের

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (২১ সদস্য):
উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও এতে স্থান পেয়েছেন—
আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মো. শাহাবুদ্দীন, মো. ইজ্জত উল্লাহ (এমপি), মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল ইসলাম মাসুদ ও মোহাম্মাদ রেজাউল করিম।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন (৫ সদস্য):
১. এ টি এম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার)
২. মুয়াযযম হোসাইন হেলাল
৩. আবদুর রব
৪. মোবারক হোসাইন
৫. আ ফ ম আবদুস সাত্তার

অঞ্চলভিত্তিক পরিচালক:
সারাদেশের ১৪টি অঞ্চলের জন্য পরিচালক মনোনীত করা হয়েছে। সেগুলো হলো—

· রংপুর-দিনাজপুর: আবদুল হালিম
· বগুড়া: এটিএম আজহারুল ইসলাম
· রাজশাহী: রফিকুল ইসলাম খান
· কুষ্টিয়া-যশোর: মোবারক হোসাইন
· খুলনা: মো. ইজ্জত উল্লাহ
· বরিশাল: মুয়াযযম হোসাইন হেলাল
· ময়মনসিংহ: মো. শাহাবুদ্দীন
· ঢাকা মহানগরী: মিয়া গোলাম পরওয়ার
· ঢাকা উত্তর: সাইফুল আলম খান মিলন
· ঢাকা দক্ষিণ: আবদুর রব
· ফরিদপুর: হামিদুর রহমান আযাদ
· সিলেট: এহসানুল মাহবুব জুবায়ের
· কুমিল্লা-নোয়াখালী: এটিএম মাছুম
· চট্টগ্রাম: মুহাম্মাদ শাহজাহান

বৈঠকে ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদও গঠন করা হয়, যেখানে ২১ জন নারী সদস্য রয়েছেন। কেন্দ্রীয় মজলিসে শূরায় তৃতীয় পর্যায়ে নির্বাচিত ৫৯ জনের মধ্যে নারী সদস্য ১৭ জন।

উল্লেখ্য, এর আগে গত ২ নভেম্বর দলের সভাপতি নির্বাচিত হন শফিকুর রহমান। সম্প্রতি তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্বও পেয়েছেন।