নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪১৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ১০০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ২৭০টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ ১২০টি মামলা করা হয়।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২০টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৫১৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ২৬৮টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৬৪২টি মামলা করা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮টি বাস, ৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
